ড্যাফোডিল রেসপন্স সেন্টারে ১০০ জনের চাকরির সুযোগ, অফিস নাইট শিফটে

ড্যাফোডিল রেসপন্স সেন্টার (ডিআরসি) তাদের কল সেন্টারে নাইট শিফটের জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘টেলিসেলস এক্সিকিউটিভ’ পদে মোট ১০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

পদের বিবরণ ও বেতন

পদের নাম: টেলিসেলস এক্সিকিউটিভ (নাইট শিফট)।

পদসংখ্যা: ১০০টি।

মাসিক বেতন: ১৪,০০০ থেকে ২৫,০০০ টাকা (অভিজ্ঞতার ওপর নির্ভরশীল)। এর বাইরে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে প্রতি মাসে ৫,০০০ টাকা পর্যন্ত কেপিআই বোনাস পাওয়ার সুযোগ রয়েছে।

কর্মস্থল: ঢাকা (ধানমন্ডি ৩২, শুক্রাবাদ)।

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা

প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক (এইচএসসি), ডিপ্লোমা, স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে। প্রার্থীর বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হওয়া আবশ্যক। ইংরেজিতে দক্ষ এবং সুন্দরভাবে কথা বলায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কাজের দায়িত্ব

নির্বাচিত কর্মীদের যুক্তরাষ্ট্রের (ইউএসএ) সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে আউটবাউন্ড কলের মাধ্যমে যোগাযোগ করতে হবে এবং কোম্পানির আর্থিক পণ্য বা সেবাগুলো দক্ষতার সঙ্গে উপস্থাপন করতে হবে। এ ছাড়া ইনবাউন্ড কলের তথ্য যাচাই, গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়া এবং নিয়মিত সিআরএম সফটওয়্যার আপডেট করার দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুন

অন্যান্য সুযোগ-সুবিধা

ফুল টাইম এই চাকরির জন্য মূল বেতনের পাশাপাশি বেশ কিছু আকর্ষণীয় সুবিধা দেবে প্রতিষ্ঠানটি:

সম্পূর্ণ ভর্তুকি মূল্যে রাতের খাবার (ডিনার) সুবিধা।

পারফরম্যান্স বোনাস, হাজিরা বোনাস ও ওভারটাইম ভাতা।

পেশাদার কর্মপরিবেশ ও হাতে-কলমে প্রশিক্ষণের সুবিধা।

অফিস সময়সূচি

নাইট শিফটের এই চাকরিতে সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে এবং সাপ্তাহিক ছুটি থাকবে রোববার। কাজের শিফট– হলো:

সোমবার থেকে শনিবার: রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত।

অথবা রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত।

আরও পড়ুন

আবেদনের শেষ সময়

আগ্রহী যোগ্য প্রার্থীরা ৩১ মে ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট [email protected] অথবা বিডিজবস পোর্টালের মাধ্যমে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করা যাবে।