বিমান বাংলাদেশের নিয়োগ, ৪০ পদে চাকরি পেতে করুন আবেদন  

বিমানপ্রতীকী ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে অ্যাপ্রেন্টিস মেকানিক পদে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৬।

চাকরির বিবরণ—

পদের নাম: অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন অ্যান্ড বেজ মেইনটেন্যান্স)
পদসংখ্যা: ৪০
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪.০০ (৫–এর মধ্যে) থাকতে হবে। এসএসসিতে সাধারণ গণিত, উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান ও এইচএসসিতে গণিত ও পদার্থবিজ্ঞানে গ্রেড পয়েন্ট ৫.০০ (এ+) থাকতে হবে।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা
বয়স: ৮ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

আরও পড়ুন

আবেদনের নিয়ম—

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি : ৩৩৫ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৬ ফেব্রুয়ারি ২০২৬

নির্দেশনা ও শর্তগুলো

১. অ্যাপ্রেন্টিস মেকানিক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টার (বিএটিসি)-এ B1.1 (Aircraft Turbine)/ B2 (Avionics) কোর্স (তত্ত্বীয় এবং ব্যবহারিক) সফলভাবে সম্পন্ন করতে হবে। কোর্স চলাকালে প্রশিক্ষণরত প্রার্থীগণ বিমান অনুমোদিত হারে স্টাইপেন্ড প্রাপ্য হবেন।

২. নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যেকোনো সংশোধন, সংযোজন (যদি থাকে) বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ওয়েবসাইটে এবং প্রকাশ করা হবে।

আরও পড়ুন