বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স পদে চাকরি, এসএসসি–এইচএসসিতে জিপিএ ৩.৫০–এ আবেদন
বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৪৪তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসের (এএফএনএস) অধীনে এই নিয়োগ দেওয়া হবে। শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ—
পদের নাম: নার্স
পদসংখ্যা: অনুল্লেখিত
শিক্ষাগত যোগ্যতা—
এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫০ সহ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি-ইন-নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী।
শারীরিক যোগ্যতা—
উচ্চতা: ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)।
ওজন: ৪৬ কেজি (১০০ পাউন্ড)।
বুকের মাপ: স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি)। প্রসারণ ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)।
বয়সসীমা—
১ জানুয়ারি ২০২৭ তারিখে অনূর্ধ্ব ২৬ বছর।
বৈবাহিক অবস্থা—
অবিবাহিতা/বিবাহিতা/বিধবা/তালাকপ্রাপ্তা।
বেতন-ভাতা—
সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী।
প্রার্থীর জন্য অযোগ্যতা—
১.
সেনা/নৌ/বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি/প্রশিক্ষণ হতে বরখাস্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
২.
যেকোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত।
৩.
প্রতিটি চোখের ক্ষীণদৃষ্টি ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার–এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার–এর বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবেন।
৪.
দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।
আবেদনের নিয়ম—
ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করে Home Page–এর ওপরে ডান কোনায় APPLY NOW-তে ক্লিক করে 44TH AFNS-এ APPLY করতে হবে। আবেদনপ্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল-আপ লেটার পাওয়া যাবে।
আবেদন ফি
১০০০ টাকা।
আবেদনের শেষ তারিখ
১৫ আগস্ট ২০২৬
*বিস্তারিত দেখুন এই ঠিকানায়।