খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুলে চাকরির সুযোগ

ছবি : খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুলের ওয়েব্সাইট থেকে নেওয়া

খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুলে ক্যাডেট কাউন্সেলর পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৪ এপ্রিল ২০২৬। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ এপ্রিল ২০২৬ তারিখে।

চাকরির বিবরণ

পদের নাম: ক্যাডেট কাউন্সেলর (মহিলা)

পদসংখ্যা: ১

নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক। দুই বছর পর প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণপূর্বক স্থায়ী নিয়োগের মাধ্যমে ৯ম গ্রেডে বেতন-ভাতাদি ও গ্রাচুইটি সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির অনার্স মাস্টার্স ডিগ্রি/সমমানের সিজিপিএ। Teen age Clinical Psychology–এর ওপর বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন

বেতন–ভাতা

২৯,৫০০ টাকা

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র প্রতিষ্ঠানে পৌঁছাতে হবে। আবেদনপত্রে অবশ্যই যোগাযোগের মোবাইল নম্বর এবং খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে।

আরও পড়ুন

আবেদন ফি

১০০০ টাকা।

আবেদনের শেষ তারিখ

৪ এপ্রিল ২০২৬

বিস্তারিত জানতে ভিজিট করুন ওয়েবসাইটে