বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, বেতন শুরু ৬০,০০০

ছবি: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট থেকে নেওয়া

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও–MTO) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আকর্ষণীয় বেতন ও উন্নত ক্যারিয়ার গঠনে এটি একটি দারুণ সুযোগ।

একনজরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

আবেদনের শেষ তারিখ: ২৪ জুন ২০২৬

আবেদনের মাধ্যম: অনলাইন

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যেকোনো দেশি বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

ফলাফল: স্নাতক/স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪.০০–এর স্কেলে) এবং এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ–৪.০০ (৫.০০–এর স্কেলে) থাকতে হবে।

বয়সসীমা: ২৪ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন

বেতন ও সুযোগ-সুবিধা

প্রবেশনারি পিরিয়ড: ১ (এক) বছর প্রবেশনারি বা শিক্ষানবিশ কালে মাসিক সমন্বিত বেতন হবে ৬০,০০০ টাকা।

স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি: সাফল্যের সঙ্গে এক বছর প্রবেশনারি পিরিয়ড শেষ করার পর প্রার্থীকে ‘সিনিয়র অফিসার’ হিসেবে স্থায়ী করা হবে। তখন অন্যান্য ভাতাদিসহ মাসিক মোট বেতন হবে ৭৫,০০০ টাকা।

আবেদনের পদ্ধতি

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ২৪ জুন ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সব তথ্য পেতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন