ট্রাস্ট ব্যাংকে চাকরি, পদ অফিসার
সফটওয়্যার ডেভেলপার (অফিসার–প্রিন্সিপাল অফিসার) পদে জনবল নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ তারিখ আগামী ৭ জুন ২০২৬।
চাকরির বিবরণ
পদের নাম: সফটওয়্যার ডেভেলপার (অফিসার-প্রিন্সিপাল অফিসার)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
*কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
*সফটওয়্যার ডেভেলপমেন্টে ন্যূনতম ৩ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং, ফিনটেক, এন্টারপ্রাইজ সিস্টেম, ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম, পেমেন্ট গেটওয়ে বা এআইভিত্তিক সমাধান বিষয়ে অভিজ্ঞতা বা ধারণা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল
বাংলাদেশের যেকোনো স্থানে।
বেতন–ভাতা
আলোচনা সাপেক্ষে।
আবেদনের নিয়ম
ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
৭ জুন ২০২৬
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।