প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে চাকরি, আবেদন শেষ ৬ অক্টোবর

রাজস্ব খাতভুক্ত ৫৩৮টি পদে আবেদনের শেষ তারিখ ৬ অক্টোবর ২০২৬ছবি: সাবিনা ইয়াসমিন

প্রাণিসম্পদ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত দুই ক্যাটাগরির পদে নিয়োগে আবেদনের সুযোগ আছে আর দুই দিন। ২টি পদে মোট ৫৩৮ জন নিয়োগ পাবেন। পদ দুটি হলো সিমেন ক্যারিয়ার ও অফিস সহায়ক। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামীকাল ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত। সিমেন ক্যারিয়ার ও অফিস সহায়ক পদ দুটির পরীক্ষা একই দিনে একই সময়ে গ্রহণ করা হবে বলে চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

চাকরিসংক্রান্ত তথ্য—

প্রতিষ্ঠানের নাম: প্রাণিসম্পদ অধিদপ্তর

চাকরির ধরন: সরকারি চাকরি

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬

পদসংখ্যা: ২টি

আরও পড়ুন

লোকবল নিয়োগ: ৫৩৮ জন

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৬ অক্টোবর ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট:

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

আরও পড়ুন

চাকরির বিবরণ—

১. পদের নাম: সিমেন ক্যারিয়ার

পদসংখ্যা: ৩২টি

গ্রেড: ১৯তম

বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

২. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৫০৬টি

গ্রেড: ২০তম

বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে।

আরও পড়ুন

আবেদনে বয়সসীমা—

প্রার্থীদের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের আবেদন করেতে হবে অনলাইনে। আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।