প্ল্যান ইন্টারন্যাশনালে ঢাকায় চাকরি, বেতন এক লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কান্ট্রি অফিস, ঢাকায় কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: হিউম্যান রিসোর্স বিজনেস পার্টনার
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স/ম্যানেজমেন্ট/সাইকোলজি/বিহেভিয়রাল সায়েন্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে চার থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সমস্যা সমাধান ও যোগাযোগে দক্ষ হতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮৫,৮৪০ থেকে ১,০০,০০০ টাকা। এ ছাড়া স্বামী/স্ত্রী ও সন্তানের জন্য মেডিকেল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস, ছুটি, গোষ্ঠীবিমা ও বছরে একবার মেডিকেল চেকআপের সুবিধা আছে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৮ মার্চ ২০২৩।

আরও পড়ুন