টিএমএসএসে এইচএসসি ও স্নাতক পাসে ১০০০ জনের চাকরির সুযোগ, উৎসব ভাতা ৩টি

টিএমএসএস আইসিটির কর্মীরা দিচ্ছেন তথ্যপ্রযুক্তি সেবাপ্রথম আলো ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির হেলথ এডুকেশন অ্যান্ড মাইক্রোফাইন্যান্স গ্র্যান্ড সেক্টরের অধীন ‘এইচইএম-অপারেশন ডোমেইনে’ ঋণ কর্মসূচিতে মোট ১,০০০ জন কর্মী নেওয়া হবে।

৩টি পদে এই জনবল নিয়োগ দেওয়া হবে। সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকারের (ওয়াক-ইন-ইন্টারভিউ) মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। ২০ ও ২১ নভেম্বর ২০২৬ তারিখে দেশের ১০টি নির্দিষ্ট স্থানে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

পদভিত্তিক বিবরণ, পদসংখ্যা ও বেতন-ভাতা

১. প্রোগ্রাম অর্গানাইজার (পিও) SR-TMSS এর ১১তম গ্রেড (FS): ৪০০টি।

  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। স্নাতকোত্তর সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • বেতন-ভাতা: ৩ মাসের প্রশিক্ষণকালে মাসিক ১৯ হাজার টাকা। ৩ মাসের শিক্ষানবিশকালে মাসিক ২২ হাজার টাকা। স্থায়ীকরণ হলে সর্বসাকুল্যে বেতন-ভাতা ৩২ হাজার ৪৪৫ টাকা।

২. প্রোগ্রাম অর্গানাইজার (পিও) SR-TMSS এর ২২তম গ্রেড (AFS): ৪০০টি।

  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

  • বেতন-ভাতা: ৩ মাসের প্রশিক্ষণকালে মাসিক ১৮ হাজার টাকা। ৩ মাসের শিক্ষানবিশকালে মাসিক ২০ হাজার টাকা। স্থায়ীকরণ হলে সর্বসাকুল্যে বেতন-ভাতা ২৭ হাজার ৮১০ টাকা।

৩. প্রোগ্রাম অর্গানাইজার (পিও) SR-TMSS এর ২১তম গ্রেড বিনিয়োগ কর্মী (ইসলামি শাখাগুলোর জন্য): ২০০টি।

  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, ফাজিল, স্নাতকোত্তর বা কামিল পাস। স্নাতকোত্তর বা কামিল পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে ইসলামের মৌলিক বিষয়ের ওপর প্রাথমিক জ্ঞানসহ ইসলামী আদর্শের অনুসারী ও অধূমপায়ী হতে হবে।

  • বেতন-ভাতা: ৩ মাসের প্রশিক্ষণকালে মাসিক ১৯ হাজার টাকা। ৩ মাসের শিক্ষানবিশকালে মাসিক ২২ হাজার টাকা। স্থায়ীকরণ হলে সর্বসাকুল্যে বেতন-ভাতা ৩২ হাজার ৪৪৫ টাকা।

আরও পড়ুন

বয়সসীমা ও অগ্রাধিকার

সব পদের জন্য প্রার্থীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

সুযোগ-সুবিধা ও শর্তাবলি

স্থায়ীকরণের পর সংস্থার বিধি অনুযায়ী বছরে ৩টি উৎসব ভাতা দেওয়া হবে। এ ছাড়া সিটি করপোরেশন এলাকায় সিটি ভাতা, জ্বালানি বিল, মোবাইল বিল ও জীবন বীমা সুবিধা মিলবে। পাশাপাশি ক্রেডিট অ্যালাউন্স, লোড অ্যালাউন্স, ব্যাংকার অ্যালাউন্স, হাই পারফরম্যান্স বোনাস এবং চাকরির মেয়াদ অনুযায়ী গ্র্যাচুইটি সুবিধা রয়েছে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতযোগ্য) জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

সাক্ষাৎকারের দিন প্রার্থীকে স্বহস্তে লিখিত আবেদনপত্র ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সচল মোবাইল নম্বরসহ) আনতে হবে। এর সঙ্গে সদ্য তোলা ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। এ ছাড়া সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের (যদি থাকে) সত্যায়িত কপি আনতে হবে। পরীক্ষার স্থানে উপস্থিত হয়ে ২১০ টাকার অফেরতযোগ্য মানি রসিদ সংগ্রহ করে ১ সেট কাগজপত্র জমা দিতে হবে। সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই সব সনদ ও ভোটার আইডি কার্ডের মূল কপি দেখাতে হবে।

সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান

প্রতিদিন সকাল ৯টায় সাক্ষাৎকার শুরু হবে। দুপুর ১২টার পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

২০ নভেম্বর ২০২৬ (শুক্রবার)

  • রাজশাহী: মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ওপর ভদ্রা, বোয়ালিয়া, রাজশাহী।

  • রংপুর: টিএমএসএস রংপুর ডোমেইন অফিস, আর কে রোড, ঘাঘটপাড়া, দর্শনা, রংপুর।

  • সিলেট: টিএমএসএস সিলেট ডোমেইন অফিস, শুভেচ্ছা কমিউনিটি সেন্টারসংলগ্ন, বদিকোনা (চন্ডিপুল), দক্ষিণ সুরমা, সিলেট।

  • কুমিল্লা: টিএমএসএস কুমিল্লা ডোমেইন অফিস, কচুয়া চৌমুহনী, আহম্মদ নগর, সদর দক্ষিণ, কুমিল্লা।

  • ময়মনসিংহ: ড. শাহাব উদ্দীন মডেল স্কুল অ্যান্ড কলেজ, ২/ক একাডেমিক রোড, গোহাইলকান্দি, ময়মনসিংহ।

  • জয়পুরহাট: টিএমএসএস ভবন, পারুলিয়া, গণকবাড়ী, জয়পুরহাট।

আরও পড়ুন

২১ নভেম্বর ২০২৬ (শনিবার)

  • বগুড়া: টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জয়পুরপাড়া, বগুড়া সদর, বগুড়া।

  • ঢাকা: টিএমএসএস প্রধান কার্যালয়, টিএমএসএস ভবন, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬।

  • দিনাজপুর: তফিউদ্দিন মেমোরিয়াল হাইস্কুল, দিনাজপুর সদর, দিনাজপুর।

  • নাটোর: টিএমএসএস নাটোর ডোমেইন অফিস, টিএমএসএস ভবন, বড় হরিশপুর মোড় নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন, নাটোর।

( টিএমএসএস নিজস্ব অফিস ছাড়া বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে কোনো আর্থিক লেনদেন করে না। প্রতারক চক্র থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।)