ডিএনসিসির নবম গ্রেডে তিন পদের লিখিত পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবম গ্রেডের তিনটি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ডিএনসিসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএনসিসির নবম গ্রেডের উপ–কর কর্মকর্তা, কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা ও ভেটেরিনারি কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা ১৭ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত এই তিন পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হলো।
এই তিন পদের পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ও সময় পরবর্তী সময়ে প্রার্থীর মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে এবং ডিএনসিসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।