সবেতন ৬ মাস মাতৃত্বকালীন ছুটিসহ দিশায় ৭৫ পদে চাকরি, বেতন ৫৬,২৪০ টাকা
বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (দিশা) তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটিতে ‘শাখা ব্যবস্থাপক (পিও-০১)’ পদে মোট ৭৫ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের বিবরণ ও পদসংখ্যা
—পদের নাম: শাখা ব্যবস্থাপক (পিও-০১)
—পদসংখ্যা: ৭৫ জন
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অভিজ্ঞতা
—শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ এবং স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বনিম্ন সিজিপিএ–৩ থাকতে হবে।
—অভিজ্ঞতা ও দক্ষতা: আবেদনের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে নির্বাচিত প্রার্থীদের কম্পিউটারে কাজের দক্ষতা থাকা আবশ্যক এবং দায়িত্ব পালনের জন্য অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে।
—বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
বেতন ও অন্যান্য সুবিধাসমূহ
বেতন: ৩ মাসের প্রশিক্ষণকালে মাসিক ৩০ হাজার টাকা এবং পরবর্তী ৩ মাসের শিক্ষানবিশকালে মাসিক ৪০ হাজার টাকা প্রদান করা হবে। ছয় মাস পর চাকরি স্থায়ীকরণ হলে মাসিক বেতন হবে ৫৬ হাজার ২৪০ টাকা।
অন্যান্য সুবিধা: সংস্থাটির নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, স্থায়ীকরণের ৫ বছর পর থেকে গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, হার্ডশিপ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, চিকিৎসা ও বিমা সুবিধা এবং স্বল্পমূল্যে একক আবাসন–সুবিধা দেওয়া হবে। এ ছাড়া বছরে ১২ দিন সবেতন নৈমিত্তিক ছুটি, ২০ দিন অর্জিত ছুটি, ১৫ দিন মেডিক্যাল ছুটি ও ৬ মাস সবেতনে মাতৃত্বকালীন ছুটি প্রাপ্য হবেন। প্রয়োজনে মোটরসাইকেল ঋণ ও জ্বালানি বিল এবং কাজের মূল্যায়নের ভিত্তিতে প্রণোদনা ও পদোন্নতির সুযোগ রয়েছে।
নির্বাচিত প্রার্থীদের জন্য শর্তাবলি
যোগদানের সময় নির্বাচিত প্রার্থীদের ফেরতযোগ্য জামানত বাবদ ১৫ হাজার টাকা জমা দিতে হবে। পাশাপাশি ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক আর্থিক দায়-দায়িত্বের নিশ্চয়তা এবং যোগদানের পর কমপক্ষে ২ বছর চাকরি করার অঙ্গীকারনামা প্রদান করতে হবে।
আবেদনের প্রক্রিয়া ও সময়সূচি
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মোবাইল নম্বরসহ আবেদনপত্র পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইটেও (www.disabd.org) দেখা যাবে।
আবেদন পাঠানোর ঠিকানা: পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগারো, ঢাকা-১২১৬।
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬।