রেলওয়ের ওয়েম্যান পদে ১,৭৬৭ জনকে নিয়োগের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি: প্রথম আলো

বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৭৬৭ জনকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে দেওয়া তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত এবং আবেদনপত্রে প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে বাংলাদেশ রেলওয়েতে প্রার্থীদের প্রাথমিকভাবে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

নিয়োগের আগে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করে নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃক সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের পরবর্তীকালে কোনো যোগ্যতা বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি বা সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেল, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখ্যযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে—ওই প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুন

এ ছাড়া ক্ষেত্রবিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা হবে। চাকরিতে নিয়োগের পর কোনো মিথ্যা তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে, তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়াও তাঁর বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক নিয়োগের সুপারিশের আগে জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এখানে।