রুয়েটে শিক্ষকতার সুযোগ, জেনে নিন যোগ্যতাসহ সব তথ্য
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) রাজস্ব খাতে কয়েকটি শূন্য পদে বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিকদের নিয়োগে আবেদন আহ্বান করেছে।
একনজরে রুয়েটে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET)
চাকরির ধরন: সরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি
প্রকাশের তারিখ: ৮ জুন ২০২৬
পদের ক্যাটাগরি: ৩টি (অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক)
মোট শূন্যপদ: ১০টি
আবেদনের মাধ্যম: অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট www.ruet.ac.bd
আবেদনের শেষ তারিখ: ১ জুলাই ২০২৬, বিকেল ৪টা
১. পদের নাম: অধ্যাপক
বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (০১টি)
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০/- টাকা
২. পদের নাম: সহযোগী অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা:
(ক) যন্ত্রকৌশল বিভাগ- ০২টি
(খ) ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ- ০১টি
(গ) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ- ০১টি
(ঘ) আর্কিটেকচার বিভাগ- ০১টি
(ঙ) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি- ০১টি
—বেতন স্কেল: ৫০,০০০- ৭১,২০০/- টাকা
৩. পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা:
(ক) পুরকৌশল বিভাগ- ০১টি
(খ) মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ- ০১টি (পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক পদের বিপরীতে)
(গ) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি- ০১টি
—বেতন স্কেল: ৩৫,৫০০- ৬৭,০১০/- টাকা
যোগ্যতা ও অভিজ্ঞতা—
বিজ্ঞাপিত পদসমূহের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শর্তাবলি এবং অন্যান্য বিস্তারিত তথ্য রুয়েটের অফিশিয়াল ওয়েবসাইট হতে স্মারক নং ৫১৮৭ (তারিখ: ০৮ জুন, ২০২৬) এর মূল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
আবেদনপদ্ধতি—
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে রুয়েটের অনলাইন পোর্টাল এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
আবেদন জমার শেষ তারিখ ও সময়: ১/৭/২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।