যমুনা ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ
যমুনা ব্যাংকে ৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা নেই। আবেদনের শেষ তারিখ ১৫ জুন ২০২৬।
চাকরির বিবরণ
১. পদের নাম: জুনিয়র লেভেল অফিসার
পদমর্যাদা: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি, এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫.০০-এর মধ্যে ৩.০০। ইউজিসি অনুমোদিত বা বিদেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.৩০ (বা সমমান)। স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০ (বা সমমান)। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: সদ্য স্নাতক সম্পন্নকারীদেরও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
২. পদের নাম: ক্যাশ অফিসার
পদমর্যাদা: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি, এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫.০০-এর মধ্যে ২.৫০। ইউজিসি অনুমোদিত বা বিদেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০ (বা সমমান)। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: সদ্য স্নাতক সম্পন্নকারীদেরও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
৩. পদের নাম: আইন অফিসার
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি। বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: আইন পেশা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, আইন ফার্ম বা করপোরেট আইনবিষয়ক কাজে ন্যূনতম ২ থেকে ৫ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা।
বয়সসীমা
সর্বোচ্চ ৩০ বছর (৩ নম্বর পদের ক্ষেত্রে ৩৫ বছর)।
বেতন
ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ও সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি (সর্বোচ্চ ৩০ কিলোবাইট) সংযুক্ত করে careerjamunabank.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
১৫ জুন ২০২৬