নরসিংদী কর অঞ্চলে ১২২ জনের চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

চাকরির আবেদন জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছেন তরুণেরাপ্রথম আলো ফাইল ছবি

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন কর অঞ্চল–নরসিংদী ২৭ এপ্রিল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে মোট ১২২ জনকে নিয়োগ দেবে। নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও সংখ্যা

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৬টি ক্যাটাগরিতে এই নিয়োগ দেওয়া হবে।

১. কম্পিউটার অপারেটর: ১ জন।

২. প্রধান সহকারী: ২২ জন।

৩. উচ্চমান সহকারী: ২২ জন।

৪. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ২৩ জন।

৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৭ জন।

৬. অফিস সহায়ক: ২৭ জন।

আবেদনপ্রক্রিয়া

আরও পড়ুন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। নিয়োগসংক্রান্ত বিস্তারিত শর্তাবলি, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের লিংক কর অঞ্চল–নরসিংদীর অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে।

অন্যান্য তথ্য

নরসিংদী ও কিশোরগঞ্জ জেলা বাদে অন্য কোনো জেলার বাসিন্দাদের আবেদন করার প্রয়োজন নেই। নিয়োগপ্রক্রিয়ার সব আপডেট ওয়েবসাইটের মাধ্যমে যথাসময়ে জানানো হবে।

আরও পড়ুন