আকর্ষণীয় বেতনে এআইইউবিতে চাকরি, শিক্ষক খুঁজছে বিশ্ববিদ্যালয়টি
রাজধানীর খিলক্ষেতে অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি) ‘ফ্যাকাল্টি অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস’–এর অধীনে ফার্মেসি বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টি অধ্যাপক থেকে প্রভাষক পর্যন্ত চারটি ক্যাটাগরিতে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক খুঁজছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
যেসব পদে নিয়োগ
ফার্মেসি বিভাগে নিচের পদগুলোয় নিয়োগ দেওয়া হবে:
অধ্যাপক: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিসহ অন্তত ১৪ বছরের পেশাদার অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বীকৃত জার্নালে অন্তত ১৫টি প্রকাশনা থাকা আবশ্যক।
সহযোগী অধ্যাপক: সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিসহ অন্তত সাত বছরের পেশাদার অভিজ্ঞতা ও ছয়টি গবেষণা প্রকাশনা থাকতে হবে।
সহকারী অধ্যাপক: ফার্মেসি বিষয়ে পিএইচডি বা স্নাতকোত্তর ডিগ্রিসহ অন্তত তিন বছরের অভিজ্ঞতা ও তিনটি প্রকাশনা থাকতে হবে।
প্রভাষক: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সব পরীক্ষায় সিজিপিএ ৪.০০–এর মধ্যে অন্তত ৩.৮০ থাকতে হবে।
আবেদনের শর্তাবলি
প্রার্থীদের অবশ্যই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অধীনে ‘এ’ ক্যাটাগরিতে নিবন্ধিত হতে হবে। প্রভাষক পদের জন্য কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। তবে অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে কিছু শর্ত শিথিলযোগ্য।
বেতন ও সুযোগ–সুবিধা
নির্বাচিত প্রার্থীদের আকর্ষণীয় বেতন ছাড়া বাড়িভাড়া, চিকিৎসার ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইনস্যুরেন্স ও বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে। যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের এআইইউবির ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে অ্যাকাউন্ট খুলে কাঙ্ক্ষিত পদের জন্য আবেদন করতে হবে। যেকোনো সমস্যায় [email protected] ঠিকানায় ই–মেইল করা যাবে।
আবেদনের শেষ সময়
আবেদন করা যাবে ২৪ মার্চ ২০২৬ পর্যন্ত।