কর্মসংস্থান ব্যাংক নেবে ২৮৭ জন, আবেদন শেষ ২৩ জুন

প্রথম আলো ফাইল ছবি

‘কর্মসংস্থান ব্যাংক’ বিভিন্ন শূন্য পদে নিয়োগে আবেদন চলছে। ব্যাংকটি তিনটি পদে মোট ২৮৭ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনের আবেদন করতে পারবেন ২৩ জুন পর্যন্ত।

পদের বিবরণ ও বেতন স্কেল

১. সহকারী অফিসার (সাধারণ): পদসংখ্যা ১২৫। বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)।
২. সহকারী অফিসার (ক্যাশ): পদসংখ্যা ৬৩। বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)।
৩. ডাটা এন্ট্রি অপারেটর: পদসংখ্যা ৯৯। বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)।

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা ও বয়স

সহকারী অফিসার (সাধারণ ও ক্যাশ): যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। প্রার্থীরা এই দুটি পদের যেকোনো একটিতে আবেদন করতে পারবেন।

ডাটা এন্ট্রি অপারেটর: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে (কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়)। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি এবং ন্যূনতম ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণের সনদ থাকতে হবে।

বয়সসীমা: ১ মে ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি বাবদ সব পদের জন্য ১১২ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ) এবং অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য ৫৬ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদন শুরু: ২৪ মে ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ সময়: ২৩ জুন ২০২৬, বিকেল ৫টা।

আরও পড়ুন