দিনাজপুর কর অঞ্চলে চাকরি, পদ ১২২
দিনাজপুর কর অঞ্চলের অধীনে ১৩ থেকে ২০ গ্রেডের ৬ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১২২। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার কর অফিসসমূহে অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে।
চাকরির বিবরণ—
১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।
২. পদের নাম: প্রধান সহকারী
পদসংখ্যা: ২২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।
৩. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ২২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৪. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২৩
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২৭
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৬. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২৭
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা
৩ মে ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি
১ থেকে ৫ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা;
৬ নম্বর পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ০৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩ মে ২০২৬, সকাল ১০:০০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৭ মে ২০২৬, বিকেল ০৫:০০টা।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।
লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে কর অঞ্চল দিনাজপুরের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে এসএমএস–এর মাধ্যমে জানানো হবে।