মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি, পদ ৩২

এআই/প্রথম আলো

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ১১ গ্রেডের পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৩২। আবেদনের শেষ তারিখ ৩০ জুন ২০২৬।

চাকরির বিবরণ–

পদের নাম: উপপরিদর্শক

পদসংখ্যা: ৩২

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি; অবিবাহিত হতে হবে।

উচ্চতা (অন্যূন): পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬৩ মিটার; মহিলা ৫ ফুট ২ ইঞ্চি বা ১.৫৭ মিটার।

বুকের মাপ (অন্যূন): উভয় ক্ষেত্রে ৩০ ইঞ্চি বা ৭৬ সেমি, সম্প্রসারিত ৩২ ইঞ্চি বা ৮১ সেমি।

ওজন (অন্যূন): পুরুষ-৫৩ কেজি, মহিলা-৪৬ কেজি।

বেতন স্কেল ও গ্রেড

১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

আরও পড়ুন

বয়সসীমা

১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

আবেদন ফি

১৬৮ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩ জুন ২০২৬, সকাল ১০:০০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ জুন ২০২৬, বিকেল ৫:০০ টা।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়

আরও পড়ুন