ব্র্যাকে চাকরির সুযোগ, প্রয়োজন দুই বছরের অভিজ্ঞতা
ব্র্যাকে কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট বিভাগে সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৮ মে ২০২৬।
চাকরির বিবরণ
পদের নাম: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: অনির্ধারিত
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।
Auto CAD (2D) ব্যবহার করে ইলেকট্রিক্যাল ড্রয়িং তৈরিতে দক্ষতা থাকতে হবে। কনস্ট্রাকশন ব্যবহারের উপযোগী পরিষ্কার ড্রয়িং শিট প্রস্তুত করার সক্ষমতা থাকতে হবে। Revit বা অন্যান্য BIM সফটওয়্যারের প্রাথমিক জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: কনস্ট্রাকশন বা বিল্ডিং সার্ভিসেস সেক্টরে ইলেকট্রিক্যাল ড্রাফটিংয়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা।
কর্মস্থল: হেড অফিস
বেতন ও অন্যান্য সুবিধা
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন। এ ছাড়া ফেস্টিভ্যাল বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার সুবিধা, ডে কেয়ার সুবিধা এবং নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদনের নিয়ম
ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৮ মে ২০২৬