আলোক হেলথকেয়ারে ১০ পদে চাকরি, বেতন ২৫ হাজার টাকা

চাকরিপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেবার জন্য ‘মার্কেটিং এক্সিকিউটিভ’ পদে মোট ১০ জন কর্মী নিয়োগ দেবে। ব্যাচেলর অব সায়েন্স বা ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৭ নভেম্বর।

পদের নাম ও পদসংখ্যা

পদের নাম: মার্কেটিং এক্সিকিউটিভ (হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক)

পদসংখ্যা: ১০টি

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অথবা মার্কেটিং বিষয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা, বয়সসীমা ও অন্যান্য শর্তাবলি

বয়সসীমা: প্রার্থীর বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হাসপাতাল খাতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। তবে নতুন বা ফ্রেশারদেরও আবেদনের আহ্বান জানানো হয়েছে।

লিঙ্গ: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রার্থীর নিজস্ব মোটরসাইকেল থাকলে কাজের সুবিধা হবে, তবে এটি বাধ্যতামূলক নয়।

প্রধান দায়িত্বসমূহ

হাসপাতাল ও ডায়াগনস্টিক সেবার প্রচারে কনসালট্যান্ট, জিপি, ক্লিনিক ও কেমিস্ট সেন্টারগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করা। রোগীর সংখ্যা বাড়াতে বিভিন্ন বিপণন কৌশল তৈরি ও বাস্তবায়ন করা। বাজার জরিপ, নতুন ভৌগোলিক এলাকা চিহ্নিতকরণ এবং ফিল্ড মার্কেটিং পরিচালনা করা। সরাসরি হেড অব মার্কেটিংয়ের অধীন কাজ করতে হবে।

বেতন ও সুবিধাসমূহ

মাসিক বেতন: ২৫,০০০ টাকা। পেশাদারদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে হতে পারে।

অন্যান্য সুবিধা: যাতায়াত ভাতা (টিএ), প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, মোবাইল বিল, বার্ষিক বেতন পর্যালোচনা এবং বছরে ২টি উৎসব বোনাস দেওয়া হবে।

কর্মস্থল

ঢাকা (মিরপুর)

আরও পড়ুন

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের কভার লেটার, জীবনবৃত্তান্ত এবং যাবতীয় সনদ (শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, জাতীয় পরিচয়পত্র ও টিআইএন) একটিমাত্র পিডিএফ ফাইলে যুক্ত করে ই–মেইলে ([email protected]) পাঠাতে হবে। আগে আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ: ২৭ নভেম্বর ২০২৬।

আরও পড়ুন