৪৬তম বিসিএসের প্রিলিমিনারির শ্রুতলেখকের জন্য আবেদন আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় যেসব প্রতিবন্ধী প্রার্থীর শ্রুতলেখক প্রয়োজন, তাঁদের জন্য সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে শ্রুতলেখক নিয়োগ দেওয়া হবে।
শ্রুতলেখক পেতে প্রার্থীদের আবেদন করার এ আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁদের শ্রুতলেখক প্রয়োজন হবে, তাঁদের ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

অফিস চলাকালে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকার দপ্তরে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন

আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে, সেগুলো হলো অনলাইন আবেদনপত্রের (বিপিএসসি ফরম-১) কপি ও প্রবেশপত্র, পাসপোর্ট সাইজের সত্যায়িত দুই কপি ছবি, সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া প্রতিবন্ধিতার সনদের সত্যায়িত কপি ও শ্রুতলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত ডাক্তারি প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি।

কাগজপত্রসহ ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন না করলে শ্রুতলেখক নিয়োগ করা হবে না। শ্রুতলেখকের জন্য আবেদনকারী প্রার্থীকে কেবল কর্ম কমিশন থেকে প্রদত্ত অনুমোদিত শ্রুতলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আরও পড়ুন

৪৬তম বিসিএসে ক্যাডার পদ ৩ হাজার ১৪০টি। এর মধ্যে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এর পরপরই সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে ৫২০ জন নেওয়া হবে।

বিসিএস প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে। ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা মার্চে অনুষ্ঠিত হতে পারে।

আরও পড়ুন