বিএমইটিতে ৯৯ ভাষা প্রশিক্ষকের চাকরি, প্রতি ঘণ্টায় সম্মানী ৮০০ টাকা

ছবি: এআই/প্রথম আলো

সরকারি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলোতে (টিটিসি) ভাষা শিক্ষা কোর্স পরিচালনার জন্য ৯৯ জন অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ দেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। জাপানিজ, কোরিয়ান, আরবি, জার্মান, ইটালিয়ান ও ইংরেজি—এই ছয় ভাষায় দক্ষ প্রার্থীরা প্যানেল তৈরির এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ১৮ মার্চের মধ্যে ডাকযোগে আবেদন করতে হবে।

পদের বিবরণ ও সংখ্যা

মোট ৯৯টি পদের মধ্যে রয়েছে:

জাপানিজ ভাষা: ৫০ জন।

ইংরেজি ভাষা: ২০ জন।

আরবি ভাষা: ৮ জন।

ইটালিয়ান ভাষা: ৮ জন।

জার্মান ভাষা: ৭ জন।

কোরিয়ান ভাষা: ৬ জন।

আরও পড়ুন

যোগ্যতা ও সম্মানী

জাপানিজ, কোরিয়ান, জার্মান ও ইটালিয়ান ভাষার ক্ষেত্রে ন্যূনতম এইচএসসি পাসসহ সংশ্লিষ্ট ভাষার নির্দিষ্ট লেভেল (যেমন: JLPT N3, TOPIK Level-3 ইত্যাদি) উত্তীর্ণ হতে হবে। ইংরেজি ও আরবির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট দেশে অবস্থানকারী বা অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

নিযুক্ত প্রশিক্ষকেরা প্রতি ঘণ্টার জন্য ৮০০ টাকা সম্মানী পাবেন। তবে এক দিনে সর্বোচ্চ ৪ ঘণ্টার সম্মানী প্রাপ্য হবেন।

আরও পড়ুন

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বিএমইটির ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদনপত্রের স্ক্যান কপি অনলাইনে পাঠানোর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের সত্যায়িত অনুলিপিসহ মূল আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের ঠিকানা: মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), ৮৯/২, কাকরাইল, ঢাকা।

আরও পড়ুন

পরীক্ষার সময়সূচি

জাপানিজ ভাষা বাদে অন্য সব ভাষার লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। জাপানিজ ভাষার পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল। উভয় পরীক্ষাই ঢাকার মিরপুরের ‘ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট’ (DTTTI) কেন্দ্রে অনুষ্ঠিত হবে।