আইন ও সালিশ কেন্দ্রে চাকরি, বেতন ৫৪,১৩৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল: নুসরাত
ছবি: খালেদ সরকার

বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় একটি প্রকল্পে প্রজেক্ট অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।

  • পদের নাম: প্রজেক্ট অফিসার
    পদসংখ্যা: ১
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, লিগ্যাল স্টাডিজ, হিউম্যান রাইটস বা এ ধরনের বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থার সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

আরও পড়ুন

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৫৪,১৩৬ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কাভার লেটার, দুটি রেফারেন্সসহ সিভি ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি [email protected]এ ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। ই-মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২২।

আরও পড়ুন