স্কয়ার ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
দেশের ওষুধশিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি তাদের ‘অ্যাগ্রোভেট’ ও ‘ক্রপ কেয়ার’ বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘সেলস ডেভেলপমেন্ট অফিসার’ ও ‘সেলস প্রমোশন অফিসার’ পদে কর্মঠ ও স্মার্ট তরুণদের খুঁজছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের (ওয়াক-ইন ইন্টারভিউ) মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম ও যোগ্যতা—
১.
সেলস ডেভেলপমেন্ট অফিসার (ক্রপ কেয়ার): যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। তবে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থাকতে হবে (কৃষিতে ডিপ্লোমাধারীরাও আবেদন করতে পারবেন)।
২.
সেলস প্রমোশন অফিসার (অ্যাগ্রোভেট): যেকোনো বিষয়ে স্নাতক। তবে উচ্চমাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকা আবশ্যক। উভয় পদের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর এবং বাংলাদেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে।
সুযোগ-সুবিধা—
নির্বাচিতদের আকর্ষণীয় বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইনস্যুরেন্স, বিক্রয় ইনসেনটিভ, উৎসব বোনাস, মুনাফার অংশ (প্রফিট শেয়ার) এবং পারফরম্যান্সের ভিত্তিতে বিদেশভ্রমণের সুযোগ দেওয়া হবে।
সাক্ষাৎকারের সময় ও স্থান—
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, দুই কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র এবং সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, ফটোকপিসহ সকাল ৮:৩০ থেকে দুপুর ১২:০০টার মধ্যে নিচের কেন্দ্রগুলোতে উপস্থিত হতে হবে:
৬ ফেব্রুয়ারি (শুক্রবার): সেলস ডেভেলপমেন্ট অফিসার (SDO) পদের জন্য
ঢাকা: স্কয়ার সেন্টার, ৪৮ মহাখালী সি/এ।
ময়মনসিংহ: সাহেব কোয়ার্টার, কাঁচিঝুলি।
রাজশাহী: হোল্ডিং-১২৫/৭, মথুরডাঙ্গা, সপুরা।
রংপুর: ৭৫, দক্ষিণ গুপ্ত পাড়া।
৭ ফেব্রুয়ারি (শনিবার): সেলস প্রমোশন অফিসার (SPO) পদের জন্য
ঢাকা: স্কয়ার সেন্টার, ৪৮ মহাখালী সি/এ।
কুমিল্লা: ৪০০, শিশু মঙ্গল রোড, কান্দিরপাড়।
রাজশাহী: হোল্ডিং-১২৫/৭, মথুরডাঙ্গা, সপুরা।
রংপুর: ৭৫, দক্ষিণ গুপ্ত পাড়া।
উল্লেখ্য, স্কয়ার কর্তৃপক্ষ নিয়োগের কোনো পর্যায়েই কোনো ধরনের আর্থিক লেনদেন করে না। বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।