কোস্ট ফাউন্ডেশনে ৫০ জনের চাকরির সুযোগ, স্থায়ীকরণে বেতন ৩১,৮৪৫ টাকা পর্যন্ত
বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মাঠপর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য ‘ঋণ ও উন্নয়ন কর্মকর্তা’ পদে মোট ৫০ জন জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।
সব নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: কোস্ট ফাউন্ডেশন।
পদের নাম: ঋণ ও উন্নয়ন কর্মকর্তা।
পদসংখ্যা: ৫০টি।
চাকরির ধরন: ফুল টাইম।
কর্মস্থল: চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমান (জিপিএ ২.৫০-এর নিচে) গ্রহণযোগ্য নয়।
বয়সসীমা: ৩১ আগস্ট ২০২৬ তারিখে ২৫ থেকে ৩৫ বছর।
শারীরিক যোগ্যতা: বিএমআই (Body Mass Index) অনুযায়ী শরীরের গঠন আদর্শমানে থাকতে হবে।
বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা
অভিজ্ঞতাহীন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষানবিশকালের প্রথম ৩ মাস মাসিক বেতন ২০,০০০ টাকা। চতুর্থ মাস থেকে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন হবে—এইচএসসি পাসের ক্ষেত্রে ২৬,৩১৮ টাকা, স্নাতকের ক্ষেত্রে ২৮,৯৫০ টাকা এবং স্নাতকোত্তর হলে ৩১,৮৪৫ টাকা।
যোগদানের ৬ মাস পর মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ী করা হতে পারে। চাকরি স্থায়ী হলে প্রভিডেন্ট ফান্ড, ১টি মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসব ভাতা, গ্র্যাচুয়িটি, চিকিৎসা সহায়তা এবং নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতা দেওয়া হবে। পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা ও নিজ খরচে খাওয়ার ব্যবস্থা রয়েছে। মোটরসাইকেল ব্যবহারে প্রতি মাসে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ ১,৫০০ টাকা ভাতা পাওয়া যাবে।
সাক্ষাৎকার ও পরীক্ষার তথ্য
আগ্রহী যোগ্য প্রার্থীদের পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা প্রদানপূর্বক সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
তারিখ ও সময়: ০৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০টা
স্থান: কোস্ট চট্টগ্রাম কেন্দ্র, বাড়ি ২৬১, রোড নং ১১, আবাসিক এলাকা চাঁন্দগাঁও, চট্টগ্রাম
সাক্ষাৎকারের সময় সঙ্গে আনতে হবে
—৩ কপি সদ্য তোলা (১৫ দিনের মধ্যে) পাসপোর্ট সাইজ ছবি।
—সব পরীক্ষার পাসের সনদের মূলকপি ও অনুলিপি।
—মূল নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের মূলকপি।
—নিজ উপজেলা পরিষদের ১ম শ্রেণির সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
—সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি।
বিস্তিরিত তথ্য জানতে https://bdjobs.com/h/details/1525320?ln=1 এই লিঙ্কে প্রবেশ করুন।