ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ফেনীতে চাকরির সুযোগ

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ফেনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ফেনীর (সিসিইউসহ ৩০ শয্যার হৃদ্‌রোগ হাসপাতাল) প্রতিষ্ঠানের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠানটি মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করা যাবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ফেনী

পদের নাম: মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: সরকারি ইনস্টিটিউট/সরকার অনুমোদিত ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

আরও পড়ুন

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ফেনী

বেতন: ফাউন্ডেশনের নির্ধারিত বেতনকাঠামো অনুযায়ী

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

শর্তাবলি-

  • সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি

  • সব শিক্ষাগত যোগ্যতা সনদ

  • জাতীয় পরিচয়পত্র

  • নাগরিকত্ব সনদের অনুলিপি

  • অভিজ্ঞতার সনদ (যদি থাকে)

  • বায়োডাটা আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে

  • সাক্ষাৎকারের সময় সব সনদপত্রের মূল কপি দেখাতে হবে।

আরও পড়ুন

আবেদন পাঠানোর ঠিকানা:

১৯/২/২০২৬, বৃহস্পতিবারের মধ্যে অফিস চলাকালীন সাধারণ সম্পাদক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজা ঝির দীঘির উত্তরপাড়, ফেনী বরাবরে আবেদনপত্র পাঠাতে হবে।

* আবেদনপত্রের সঙ্গে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ফেনী বরাবর ১০০/- (এক শত) টাকা মূল্যমানের (অফেরতযোগ্য) পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

* কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যেকোনো পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

আবেদনের নিয়ম: আবেদনের বিস্তারিত তথ্যের জন্য জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৬।

আরও পড়ুন