ইউসিবি ব্যাংকে চাকরি, পদায়ন দেশজুড়ে

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি তাদের লিগ্যাল টিমে ''ল অফিসার (অফিসার/এসও/ইও)'' পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও পদায়ন—

পদের নাম: ল অফিসার (অফিসার/এসও/ইও)

কর্মসংস্থান: ফুল টাইম (অফিস)

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

আরও পড়ুন

যোগ্যতা ও অভিজ্ঞতা—

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (এলএল.বি.) বা স্নাতকোত্তর (এলএল.এম.) ডিগ্রি। বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী হতে হবে।

অভিজ্ঞতা: ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা ল ফার্মে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ঢাকা জাজেস কোর্ট, সিজেএম এবং সিএমএম কোর্টে মামলা পরিচালনার অভিজ্ঞতা আবশ্যক।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

অতিরিক্ত অগ্রাধিকার: হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস করার অনুমতিপ্রাপ্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

অন্যান্য দক্ষতা: ব্যাংকিং আইন, আর্থিক আইন, রেগুলেটরি কমপ্লায়েন্স এবং এনপিএল ম্যানেজমেন্টে ভালো জ্ঞান থাকতে হবে। পাশাপাশি এমএস অফিস, যোগাযোগ দক্ষতা এবং স্টেকহোল্ডার ম্যানেজমেন্টে পারদর্শী হতে হবে।

আরও পড়ুন

প্রধান দায়িত্বসমূহ

  • বাদী/অভিযোগকারী হিসেবে মামলা দায়ের করা ও আদালতে সাক্ষী হিসেবে উপস্থিত থাকা।

  • মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং আদেশ, রায় ও ডিক্রির কপি সংগ্রহ করা।

  • সময়মতো জারি মামলা দায়ের করা এবং অর্থ ঋণ আদালত আইন, ২০০৩-এর অধীনে সনদ সংগ্রহ করা।

  • আদালতে প্রয়োজন অনুযায়ী দৈনিক পত্রিকায় সমন বা নোটিশ প্রকাশের জন্য সমন্বয় করা।

  • প্যানেল আইনজীবী, আদালত কর্মকর্তা এবং অন্যান্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে লিটিগেশন এমআইএস আপডেট রাখা।

  • আইনজীবী, সাব-রেজিস্ট্রার, তহসিল অফিস, এসি (ল্যান্ড) অফিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় পরিদর্শন করা।

আরও পড়ুন

আবেদন প্রক্রিয়া—

আগ্রহী প্রার্থীদের ব্যাংকের নিয়মানুযায়ী ইউসিবি পিএলসির অফিসিয়াল ক্যারিয়ার পোর্টাল বা জব পোর্টালের মাধ্যমে আগামী ১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

করপোরেট অফিসের ঠিকানা: প্লট # সিডব্লিউএস (এ) ১, রোড নং ৩৪, গুলশান অ্যাভিনিউ, ঢাকা-১২১২।