পল্লী বিদ্যুৎ সমিতি নেবে ৬৮ জন, আবেদন শেষ কাল ২৮ নভেম্বর

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবোর্ড) অধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে ৩ ক্যাটাগরির ৬৮টি পদে নিয়োগে আবেদন চলছে। আবেদনের শেষ দিন ২৮ নভেম্বর।

পদের নাম ও বিবরণ—

১. সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম/পিঅ্যান্ডএম/ইঅ্যান্ডসি)

পদসংখ্যা: ৫৮

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০সহ বিএসসি ডিগ্রি থাকতে হবে।

আরও পড়ুন

২. সহকারী জেনারেল ম্যানেজার (অর্থ-হিসাব/অর্থ-রাজস্ব)

পদসংখ্যা: ৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিএ–সহ (হিসাবরক্ষণ/ফাইন্যান্স মেজর) ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০ অথবা ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০। বিবিএ (চার বছরের কোর্স) অথবা সিএ (সার্টিফিকেট লেভেল)/ সিএমএ (সার্টিফিকেট লেভেল), যা ব্যাচেলর ডিগ্রি কমার্স ব্যাকগ্রাউন্ডে।

৩. সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা)

পদসংখ্যা: ৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি ডিগ্রি বা ব্যাচেলর (অনার্স) ডিগ্রি (চার বছরের কোর্স) অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, অ্যাপ্লাইড ফিজিকস, ফিজিকসে ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০ থাকতে হবে।

বেতন-ভাতা (সব পদের ক্ষেত্রে)

৪৩,৫০০ টাকা (প্রবেশনকালীন ৪১,৮০০ টাকা)।

আরও পড়ুন

আবেদনে বয়সসীমা

২৮ নভেম্বর ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর।

আবেদনের নিয়ম

http://brebhr.teletalk.com.bd ঠিকানায় গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

আবেদন ফি

  • পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ ২২৩ টাকা।

  • অনগ্রসর নাগরিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ ৫৬ টাকা।

  • আবেদন ফরম পূরণের সর্বশেষ সময় পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা প্রদান করতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদনের সর্বশেষ তারিখ ও সময়: ২৮ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা।

আরও পড়ুন