মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চাকরি, শিক্ষানবিশকালে বেতন ৮৩ হাজার
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চাকরি, শিক্ষানবিশকালে বেতন ৮৩ হাজার টাকা
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)’ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে লোকবল নিয়োগ দেবে। যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৬ নভেম্বর।
পদের নাম ও পদসংখ্যা
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–৪-এর মধ্যে সর্বনিম্ন ৩ থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ–৫-এর মধ্যে ন্যূনতম ৪ থাকতে হবে (অথবা ও/এ লেভেলের সমমানের ফলাফল)।
বয়সসীমা ও অন্যান্য যোগ্যতা
বয়সসীমা: ১৮ নভেম্বর ২০২৬ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
দক্ষতা: বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা, নেতৃত্ব দেওয়ার গুণাবলি এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকতে হবে।
বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতনকাঠামো, সুবিধাগুলো
শিক্ষানবিশকালীন বেতন: ১ বছরের সমন্বিত শিক্ষা ও ঘূর্ণায়মান (রোটেশনাল) ট্রেনিং প্রোগ্রাম চলাকালে সাকল্যে মাসিক বেতন হবে ৮৩,০০০ টাকা।
স্থায়ীকরণের পর বেতন: ১ বছরের ট্রেনিং সফলভাবে শেষ করার পর ‘জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (জেএভিপি)’ পদে পদায়ন করা হবে এবং মাসিক বেতন বেড়ে হবে ১,১৫,৫০০ টাকা (প্রযোজ্য সুবিধাদিসহ)।
নারী প্রার্থী ও বৈচিত্র্যময় ব্যাকগ্রাউন্ডের প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
কর্মস্থল
বাংলাদেশের যেকোনো স্থানে।
আবেদনপ্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৬ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।