বিটিভিতে নিয়োগ, লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ, দেখুন নির্দেশনা

বাংলাদেশ টেলিভিশন ভবনছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশনের ‘শিল্প নির্দেশক/গ্রাফিক শিল্প নির্দেশক/দৃশ্য পটকার (গ্রেড-২)’ পদে লিখিত পরীক্ষার সময়সূচি, কেন্দ্র ও নির্দেশনাসমূহ প্রকাশ করা হয়েছে। ২২ জুন ২০২৬ তারিখ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১৯১ জন প্রার্থী। মোট ২০০ নম্বরের (বাংলা-৪০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান-৪০ এবং টেকনিক্যাল (চারুকলা)-৮০) ৪ ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার বিস্তারিত—

তারিখ ও সময়: ২২ জুন ২০২৬, বেলা ১১টা থেকে ৩টা।

কেন্দ্র: মাল্টিপারপাস হলরুম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবন, ঢাকা-১২০৭, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাগুলো

১. কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা বাংলাদেশ টেলিটক লিমিটেডের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

২. পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টার মধ্যে কোনো প্রার্থী পরীক্ষাকক্ষ ত্যাগ করতে পারবেন না।

আরও পড়ুন

৩. কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা বিনষ্ট হলে কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd থেকে ডাউনলোড করা যাবে।

৪. ভুয়া প্রার্থীদের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনার ব্যবস্থা করা হবে।

৫. পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, ব্যাগ/ভ্যানিটি ব্যাগ, মানিব্যাগ, গয়না-অলংকার, ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, মোবাইল ফোন, ঘড়িসদৃশ মোবাইল ফোন, কোনোরূপ ইলেকট্রনিক ডিভাইস এবং কোনো ধরনের নিষিদ্ধ সামগ্রী আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

আরও পড়ুন

৬. পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে সায়েন্টিফিক ক্যালকুলেটর বা এ–জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না।

৭. প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাঁদের শ্রুতলেখক প্রয়োজন, তাঁদের ১০ জুন ২০২৬ তারিখের মধ্যে (অফিস চলাকালীন) শ্রুতলেখকের জন্য পরিচালক, ইউনিট-১৯, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে।

বিস্তারিত দেখুন https://url-shortener.me/MCYA এই ঠিকানায়।

আরও পড়ুন