কৃষি মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, আবেদন করতে হবে ডাকযোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি মন্ত্রণালয়ের অধীন ঢাকার খামারবাড়ির কৃষি তথ্য সার্ভিসে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৮ পদে ১০ জনকে নিয়োগের জন্য আগ্রহী ব্যক্তিরা সরকারি ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা
পদের বিবরণ
কর্মস্থল: ঢাকা
আবেদনের বয়স: ১৩ এপ্রিল ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

পেপ্যাল, সিন্ধু চুক্তি, কালাপানি, পুটুনির দ্বীপ, ডিপ সি স্পেস স্টেশন কী, জেনে নিন বিস্তারিত

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী ব্যক্তিরা কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকার থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: পরিচালক, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা-১২১৫। আবেদনপত্র সরকারি ডাকযোগে পাঠাতে হবে।

আবেদন ফি: আবেদনকারীকে পরিচালক, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা-১২১৫–এর অনুকূলে ১ নম্বর পদের জন্য ১৫০ টাকা, ২-৭ নম্বর পদের জন্য ১০০ টাকা, ৮ নম্বর পদের জন্য ৫০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ৪ মে ২০২৫ বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে আগ্রহীদের।

আরও পড়ুন