ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চাকরি, বয়স ৪৮ হলেও আবেদন

এআই জেনারেটেড ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ব্যাংকে রিটেইল বিজনেস ডিভিশনে ভাইস প্রেসিডেন্ট বা তদূর্ধ্ব পদমর্যাদায় হেড অব কার্ড বিজনেস পদে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: হেড অব কার্ড বিজনেস

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো ব্যাংক বা আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কার্ড ডিভিশনে নেতৃত্বের পর্যায়ে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।

বয়স: ১২ এপ্রিল ২০২৫ তারিখে সর্বোচ্চ ৪৮ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: উল্লেখ নেই

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২৫।