বিআরটিসিতে ৬ মাসের ইন্টার্নশিপ, করুন আবেদন

অলংকরণ: আপন জোয়ার্দার

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অধীন ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের জন্য আবেদন চলছে। মোট দুজন ইন্টার্ন নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬। ইন্টার্নশিপ চলকালীন দায়িত্ব হলো পরিবহন ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও মেরামত–সংক্রান্ত কাজ।

আবেদনের যোগ্যতা

মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর কিংবা সমমানের ডিগ্রি। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সর্বোচ্চ দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।

যেসব শিক্ষার্থী এখনো চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাঁরাও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে যাঁরা ইন্টার্নশিপ করেন, তাঁদের আবেদন করার প্রয়োজন নেই।

আরও পড়ুন

মাসিক ভাতা

১০ হাজার টাকা।

আবেদনের নিয়ম

বিআরটিসির ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে নিজ হাতে পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে বিআরটিসির প্রধান কার্যালয়ে (২১ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল, ঢাকা) পরিচালক (প্রশাসন ও অপারেশন) বরাবর জমা দিতে হবে।

আরও পড়ুন

আবেদনের শেষ তারিখ

১৫ ফেব্রুয়ারি ২০২৬

লিখিত ও/অথবা মৌখিক পরীক্ষার তারিখ ও সময় ই-মেইল, ডাক বা মুঠোফোনের মাধ্যমে জানানো হবে।

আরও পড়ুন