সাউথইস্ট ব্যাংকে চাকরি, আবেদনে নেই বয়সসীমা

ফাইল ছবি

বেসরকারি সাউথইস্ট ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘হেড অব ব্রাঞ্চ (ভিপি/এসভিপি)’ পদে নিয়োগ দেবে । ১৫ মার্চ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনে কোনো বয়সসীমা নেই। আবেদনের শেষ সময় ৩১ মার্চ, ২০২৬।

চাকরির বিবরণ—
পদের নাম: হেড অব ব্রাঞ্চ (ভিপি/এসভিপি)।
পদসংখ্যা: নির্ধারিত নয়
আবেদনের শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের ১২-১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম।
বয়সসীমা: নির্ধারিত নয়।
বেতন: আলোচনা সাপেক্ষে।

আরও পড়ুন

সুযোগ–সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়া আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে। আগ্রহী প্রার্থীরা আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন