বুয়েট বিভিন্ন পদে চাকরি, আবেদন অনলাইনে, বেতন স্কেল ৮২৫০ থেকে ৩০২৩০ টাকা

আবেদন করা যাবে আগামী ১১ নভেম্বর ২০২৬ পর্যন্ত।ফাইল ছবি

বুয়েট বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৪টি পদে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। নতুন পে স্কেল অনুযায়ী পদভেদে বেতন স্কেল ৮ হাজার ২৫০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত। আবেদন করা যাবে আগামী ১১ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

চাকরির বিবরণ-

১. ড্রাফটসম্যান কাম-ক্যাড অপারেটর

পদসংখ্যা: ১

গ্রেড: ১১

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

২. মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওলজি)

পদসংখ্যা: ১

গ্রেড: ১১

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

আরও পড়ুন

৩. প্রধান সহকারী

পদসংখ্যা: ১

গ্রেড: ১২

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা

৪. লাইব্রেরী সহকারী কাম-ডকুমেন্টেশন সহকারী

পদসংখ্যা: ১

গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৫. রিপ্রোগ্রাফিক অপারেটর

পদসংখ্যা: ১

গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৬. ক্রাফট ইন্সট্রাক্টর

পদসংখ্যা: ৪—মেশিন শপে ৩টি ও অটোমোবাইল শপে ১টি

গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৭. অপারেটর মেকানিক

পদসংখ্যা: ১

গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৮. টেকনিশিয়ান গ্রেড-২

পদসংখ্যা: ১

গ্রেড: ১৩

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

৯. নার্সিং অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১

গ্রেড: ১৫

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

১০. এলডিএ কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২টি—পুরকৌশল অনুষদে ১টি ও উপাচার্য অফিসে ১টি

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১১. হিসাব সহকারী

পদসংখ্যা: ১

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

আরও পড়ুন

১২. সুপারভাইজার

পদসংখ্যা: ১

গ্রেড: ১৬

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১৩. ল্যাব অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ৬টি—ইইই বিভাগে ১টি, আইপিই বিভাগে ১টি, স্থাপত্য বিভাগে ২টি এবং আইডব্লিউএফএম অফিসে ২টি

গ্রেড: ১৭

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

১৪. সহকারী ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: ১

গ্রেড: ১৭

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা

১৫. রাজমিস্ত্রি

পদসংখ্যা: ১

গ্রেড: ১৭

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা

১৬. লাইব্রেরি অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ২ট—কেমিকৌশল বিভাগে ১টি ও কেন্দ্রীয় লাইব্রেরীতে ১টি

গ্রেড: ১৯

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা।

১৭. সহকারী রাজমিস্ত্রী

পদসংখ্যা: ১

গ্রেড: ১৯

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা

১৮. এমএলএসএস

পদসংখ্যা: ৬—মেডিক্যাল সেন্টার, পুরকৌশল অনুষদ, গণিত বিভাগ, কেন্দ্রীয় লাইব্রেরি, স্থাপত্য বিভাগ ও উপাচার্য অফিসে ১টি করে

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

১৯. অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ১

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

২০. সিকিউরিটি গার্ড

পদসংখ্যা: ১

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

২১. বেলম্যান

পদসংখ্যা: ১

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

২২. ভেহিক্যাল হেলপার

পদসংখ্যা: ১

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

২৩. মালী

পদসংখ্যা: ১

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

২৪. পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ১

গ্রেড: ২০

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনে যেসব শর্ত

চাকরিরত প্রার্থীদের অনাপত্তিপত্র অনলাইনে আবেদনের সময় আপলোড করতে হবে। ৬ ও ১৩ নম্বর ক্রমিকে থাকা পদগুলোয় অফিস বা বিভাগভিত্তিক আবেদন করতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বুয়েটের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া এবং ফি পরিশোধের নিয়ম ওয়েবসাইটের আবেদন গাইডলাইন মেনুতে দেওয়া হয়েছে।

১ থেকে ৩ নম্বর পদের জন্য আবেদন ফি ৩০০ টাকা, ৪ থেকে ১২ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ১৩ থেকে ২৪ নম্বর পদের জন্য ১০০ টাকা। অনলাইনে এ ফি পরিশোধ করতে হবে।

আবেদন–সংক্রান্ত তথ্যের জন্য [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে।