ব্যান্ড ম্যানেজার নিয়োগ দিচ্ছে শিরোনামহীন, আবেদন শেষ ২২ অক্টোবর

ছবি: শিরোনামহীনের ফেসবুক পেজ থেকে নেওয়া

দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ‘ব্যান্ড ম্যানেজার’ নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পূর্ণকালীন এ পদে নির্বাচিত ব্যক্তিকে ব্যান্ডের দৈনন্দিন কার্যক্রম, কনসার্ট, আন্তর্জাতিক ট্যুর, ব্যবসায়িক যোগাযোগ ও প্রোডাকশন সমন্বয়ের দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুন

চাকরির বিবরণ–
পদের নাম: ব্যান্ড ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা
বিজ্ঞপ্তিতে প্রার্থীর জন্য সংগীত, আর্টিস্ট ম্যানেজমেন্ট বা ইভেন্ট ইন্ডাস্ট্রিতে কাজের প্রাসঙ্গিক অভিজ্ঞতা, পেশাগত যোগাযোগ ও দক্ষতার বিবরণ দিতে বলা হয়েছে। পাশাপাশি দায়িত্বশীলতা, পেশাদার যোগাযোগ এবং সমন্বয় করার সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুন

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের শিরোনামহীনের অফিশিয়াল ফেসবুক পেজের WhatsApp বাটন ব্যবহার করে আবেদন করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
১. সিভি (টেক্সটভিত্তিক পিডিএফ)
২. ফরওয়ার্ডিং লেটার
৩. ভিডিও ইন্ট্রো
আবেদনের শেষ তারিখ
২২ অক্টোবর ২০২৬
বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

আরও পড়ুন