ওয়ান ব্যাংকে স্নাতক পাসে নিয়োগের সুযোগ
ওয়ান ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের ব্যাংকটিতে কন্ট্যাক্ট সেন্টার বিভাগে ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন চলছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য আবেদনের সুযোগ ১ মার্চ পর্যন্ত।
পদের নাম: কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (কন্ট্যাক্ট সেন্টার)।
পদসংখ্যা: ৮।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বয়সসীমা: ২১-৩০ বছর
বেতন: ২২,০০০ ঢাকা
সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদনপদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।