জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিতে মাস্টার্স, সিজিপিএ–২.৫০ হলে আবেদন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ফল–২০২৫ সেশনে ২৮তম ব্যাচে ফলিত গণিত বিষয়ে মাস্টার্স উইকেন্ড প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ২০ আগস্ট।
কোর্সের বিস্তারিত
১. ডিগ্রির নাম: মাস্টার্স অব সায়েন্স ইন অ্যাপ্লায়েড ম্যাথমেটিকস।
২. প্রোগ্রামের মেয়াদ: এক বছর।
৩. ক্রেডিট ঘণ্টা–৩০ এমবিএ প্রোগ্রাম।
৪. ক্লাস হবে বন্ধের দিন।
৫. আন্তর্জাতিক মানের কোর্স কারিকুলাম ও বাস্তবজীবন–সম্পর্কিত সমস্যা সমাধান শেখানো হবে।
যাঁরা আবেদন করতে পারবেন
১. আবেদনকারীকে নিচের ডিসিপ্লিন থেকে সিজিপিএ–২.৫০ পেতে হবে, ৪.০০–এর মধ্যে বা দ্বিতীয় শ্রেণি।
২. ডিসিপ্লিন হতে হবে: বিএসসি (সম্মান) গণিত, বিএসসি (সম্মান) যেকোনো ডিসিপ্লিন, বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি, বিএসসি (পাস) গণিত।
ভর্তির দরকারি তারিখ
১. আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫।
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২২ আগস্ট ২০২৫, শুক্রবার। সময়: সকাল ১০টা।
৩. ফলাফল প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫।
৪. ভর্তির তারিখ: ২৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর ২০২৫।
৫. ক্লাস শুরুর তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৫।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: