ঢাবির গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে প্রফেশনাল মাস্টার্স, সিজিপিএ ২.৫ হলেই আবেদন

ছবি: এআই ব্যবহার করে তৈরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে নিজ খরচে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া চলছে। ৯ম ব্যাচে (জুলাই–ডিসেম্বর ২০২৬ সেমিস্টার, শিক্ষাবর্ষ: ২০২৬–২০২৭) ভর্তির জন্য আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। কোর্সের মেয়াদ: ১৮ মাস (তিন সেমিস্টার)।

শিক্ষাগত যোগ্যতা

১. যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি।

২. আবেদনের ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতিতে কোনো পরীক্ষায় জিপিএ বা সিজিপিএ ২.৫০–এর নিচে এবং সনাতন পদ্ধতির ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। গ্রন্থাগার ও তথ্যপ্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন

আবেদন ফরম সংগ্রহ ও জমাদান

আগামী ২৬ জুন সন্ধ্যা সাতটা পর্যন্ত তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ অথবা বিভাগের ওয়েবসাইট (https://shorturlat/zQW57) থেকে আবেদন ফরম পাওয়া যাবে। যথাযথভাবে পূরণ করা আবেদন ফরম, প্রয়োজনীয় কাগজপত্র ও এক হাজার পাঁচ শ টাকা ফি ২৬ জুনের মধ্যে বিভাগীয় অফিসে জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন

ভর্তি পরীক্ষা

২৭ জুন বেলা তিনটায় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে অনুষ্ঠিত হবে।

যোগাযোগের ঠিকানা

কলাভবন (নিচতলা) কক্ষ নম্বর ১০২০, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন