বাউবির বিবিএ প্রোগ্রামে ভর্তি ও রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেস পরিচালিত বিবিএ প্রোগ্রামের ২৪১ সেমিস্টারের নতুন ভর্তি–ইচ্ছুক ও বিদ্যমান শিক্ষার্থীদের ভর্তি, কোর্স রেজিস্ট্রেশন এবং কোর্স পুনঃরেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে।

আরও পড়ুন

বাউবির এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সিদ্ধান্ত বিবিএ প্রোগ্রামের ১ম, ৩য়, ৫ম ও ৭ম লেভেলের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। নতুন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের পাশাপাশি চলমান সেমিস্টারের শিক্ষার্থীরাও এই বর্ধিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ফি জমা দিতে পারবেন। যেসব শিক্ষার্থী অনলাইন স্টুডেন্ট অ্যাপ্লিকেশন প্রসেসিং সিস্টেমের মাধ্যমে ভর্তি হয়েছেন, তাঁদের এর মাধ্যমেই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে ১৯১ সেমিস্টারের পূর্ববর্তী সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কোর্স রেজিস্ট্রেশন ও কোর্স পুনঃরেজিস্ট্রেশন কার্যক্রম অফলাইনে সম্পন্ন করতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের নিজ নিজ আইডি কার্ডের ফটোকপি এবং ফি জমাদানের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে বাউবির সংশ্লিষ্ট আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রোগ্রাম কর্মকর্তার কাছে জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব শিক্ষার্থী আগে সেমিস্টার ব্রেক নিয়েছিলেন, তাঁদের জন্যও সব লেভেলে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন প্রসেসিং সিস্টেম খোলা থাকবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন