জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতকে বিষয়প্রাপ্তদের ভর্তি শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ছবি: প্রথম আলো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক ও বিবিএ প্রথম বর্ষের পাঁচ ইউনিটে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ভর্তির তারিখ প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ইউনিট ‘A, B, C, D ও E’-এ প্রথম পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ১৯ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ২৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট এ নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফরম পূরণ ও নিচে উল্লেখিত ভর্তি ফি অনলাইনে জমা দিতে হবে।

আরও পড়ুন

১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত (সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে) বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিনগুলোয় সরাসরি সংশ্লিষ্ট ডিন অফিসে ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কাগজপত্র জমাদানের স্লিপ সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট

আরও পড়ুন