চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ফ্রি অনলাইন কোর্স, সার্টিফিকেটে লাগবে ফি

চীনের অন্যতম সেরা সিংহুয়া বিশ্ববিদ্যালয় একাডেমিক কারণে বিশ্বে পরিচিতছবি: সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর একটি চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়। ২০২৬ সালের জন্য এই বিশ্ববিদ্যালয় চালু করেছে ফ্রি অনলাইন কোর্স। বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থী ও পেশাজীবীরা ঘরে বসেই এসব কোর্সে অংশ নিতে পারবেন।

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের এসব অনলাইন কোর্স এডুএক্স (edX) প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে। এখানে ৬০টির বেশি কোর্স রয়েছে, যার মধ্যে ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, প্রযুক্তি, ম্যানেজমেন্ট, আর্টস ও সামাজিক বিজ্ঞান উল্লেখযোগ্য।

চীনের বেইজিংয়ে ১৯১১ সালে যাত্রা শুরু সিংহুয়া ইউনিভার্সিটির। চীনের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয় একাডেমিক কারণে বিশ্বে পরিচিত। এ বিশ্ববিদ্যালয়ে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্টস ও লিটারেচার, সোশ্যাল সায়েন্স ও মেডিসিনে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী পড়াশোনা করেন।

কোর্স ফি আছে কি—

এই কোর্সগুলোতে শিক্ষার্থীরা চাইলে সম্পূর্ণ বিনা মূল্যে অডিট ট্র্যাকে অংশ নিতে পারবেন। তবে যাঁরা কোর্স শেষে ভেরিফায়েড সার্টিফিকেট নিতে চান, তাঁদের সামান্য ফি প্রদান করতে হবে। কোর্সগুলো self-paced, অর্থাৎ, শিক্ষার্থীরা নিজেদের সুবিধামতো সময়ে ও গতিতে শেখার সুযোগ পাবেন।

আরও পড়ুন
ঘরে বসেই করা যাবে এই অনলাইনে কোর্স
প্রথম আলো ফাইল ছবি

আবেদনের যোগ্যতা—

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ফ্রি অনলাইন কোর্সগুলোতে আবেদন করতে—

–বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

–বয়সের কোনো বাধ্যবাধকতা নেই

–অধিকাংশ কোর্সে পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই

আরও পড়ুন

যেসব সুবিধা পাচ্ছেন শিক্ষার্থীরা—

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের শীর্ষ অধ্যাপকদের কাছ থেকে নতুন দক্ষতা অর্জন ও পুরোনো দক্ষতা ঝালাইয়ের সুযোগ। সম্পূর্ণ অনলাইনে ও নমনীয় সময়সূচিতে পড়াশোনার একটি বড় সুযোগ। শিক্ষার্থী, পেশাজীবী ও আগ্রহী যে কারও জন্য উন্মুক্ত কোর্সগুলো।

আবেদন প্রক্রিয়া—

আবেদন করতে আগ্রহীদের এডুএক্স (edX) ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলে পছন্দের কোর্সে নিবন্ধন করতে হবে। কোর্সভেদে আবেদনের শেষ তারিখ আলাদা হতে পারে, তাই আবেদন করার আগে নির্দিষ্ট কোর্সের ডেডলাইন দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন