এসএসসি ২০২৬। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–২)— কপিরাইট বিষয়টি পাইরেসির সঙ্গে সম্পর্কিত
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–২
১. অ্যাকাউন্ট শক্তিশালী করার জন্য কয়টি ধাপে ভেরিফিকেশনের ব্যবস্থা রয়েছে?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
২. তোমার জিমেইল অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার পরও অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। কোন পদ্ধতি ব্যবহার করে তোমার অ্যাকাউন্টটির নিরাপত্তা আরও জোরদার করবে?
ক. 2-Step Verification পদ্ধতি খ. 2-Step Authorization পদ্ধতি
গ. 2-Step Accounting পদ্ধতি ঘ. 2-Step Access পদ্ধতি
৩. জিমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা শক্তিশালী করা হয় কোন ব্যবস্থাপনার মাধ্যমে?
ক. Setting খ. Password
গ. 2-step verification ঘ. 3-step verification
৪. আইসিটির এ যুগে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য–উপাত্ত ও সফটওয়্যার নিরাপত্তায় একধরনের তালা দিতে হয়। এ তালার নাম কী?
ক. ডিজিটাল লক খ. কুকিজ
গ. ফায়ারওয়াল ঘ. পাসওয়ার্ড
৫. কম্পিউটার আসক্তি থেকে মুক্ত থাকার উপায় হলো—
i. নিজের মধ্যে আসক্তি জন্মেছে, তা বুঝতে পারা
ii. নিজেকে স্বেচ্ছাসেবকমূলক কাজে আত্মনিয়োগ করা
iii. ক্যাসিনোর মাধ্যমে অর্থ উপার্জনে আত্মনিয়োগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. ‘পাইরেসি’ নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত?
ক. হিউমান রাইট খ. কপিরাইট
গ. সফটওয়্যার ঘ. হার্ডওয়্যার
৭. ট্রাবলশুটিং কথাটি সাধারণত কোনটির জন্য প্রযোজ্য?
ক. হার্ডওয়্যার খ. ফার্মওয়্যার
গ. সফটওয়্যার ঘ. হিউম্যানওয়্যার
৮. CMOS-এর পূর্ণরূপ কী?
ক. Complete Metal Oxide Semiconductor
খ. Complete Metallic Oxide Semiconductor
গ. Complementary Metal Oxide Semiconductor
ঘ. Complemental Metal Oxidation Subject
সঠিক উত্তর
১. ক ২. ক ৩. গ ৪. ঘ ৫. ক ৬. খ ৭. ক ৮. গ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা