এসএসসি–২০২৬ পরীক্ষার ফরম পূরণের সময় আবার বাড়ানো হয়েছে

পরীক্ষার ফরম পূরণ চলছেপ্রথম আলো ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় আবার বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বিলম্ব ফি জমা দেওয়া সাপেক্ষে আজ সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) থেকে ফরম পূরণ করা যাবে। এটি চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হলো। সোনালী সেবার মাধ্যমে ফি ৫ ফেব্রুয়ারি মধ্যে পরিশোধ করতে হবে।

আরও পড়ুন

এর আগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছিল ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

এদিকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী—এ বছর এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ১৪ জুন পর্যন্ত।