এইচএসসি ২০২৬, ভূগোল ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–২)।। ভিসুভিয়াস আগ্নেয় শ্রেণির পর্বত

ভূগোল ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–২

১. বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন ধরনের সমভূমি দেখা যায়?

ক. পাদদেশীয় খ. প্লাবন 

গ. বদ্বীপ ঘ. হিমবাহ

২. লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত মিটার?

ক. ১২ মিটার খ. ২১ মিটার 

গ. ৩১ মিটার ঘ. ৩৪ মিটার

৩. বরেন্দ্র ভূমির মাটির রং কীরূপ?

ক. ধূসর খ. লালচে হলুদ 

গ. খয়েরি ঘ. হালকা বাদামি

৪. ভারতের বিন্ধ্যা ও সাতপুরা কোন ধরনের পর্বত?

ক. ভঙ্গিল খ. ক্ষয়জাত 

গ. ল্যাকোলিথ ঘ. স্তূপ

৫. আফ্রিকার কিলিমানজারো কোন    ধরনের পর্বত?

ক. ল্যাকোলিথ খ. আগ্নেয় 

গ. চ্যুতি স্তূপ ঘ. ভঙ্গিল বা ভাঁজ

৬. আদিতে পৃথিবী কী রকম ছিল?

ক. কঠিন অবস্থা খ. গ্যাসীয় পিণ্ড 

গ. অত্যন্ত শীতল ঘ. সাধারণ

৭. ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য—

i. স্তর ও জীবাশ্মবিহীন থাকে ii. ভাঁজ দেখা যায়

iii. দীর্ঘ ও উচ্চতম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

আসমা গাজীপুরে থাকে। সে ডিসেম্বরে পার্বত্য চট্টগ্রামে ঘুরতে যাবে।

৮. উদ্দীকের গাজীপুর জেলাটি কোন ভূপ্রকৃতির অন্তর্ভুক্ত?

ক. টারশিয়ারি পাহাড় খ. প্লাইস্টোসিনকালের সোপান

গ. প্লাবন সমভূমি ঘ. উপকূলীয় সমভূমি

আরও পড়ুন

৯. পার্বত্য চট্টগ্রামের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য—

i. পাহাড়ের উচ্চতা ৬১০ মিটার ii. লুসাই পাহাড়ের সমগোত্রীয়

iii. হিমালয় পর্বতের সময় সৃষ্ট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. সাধারণত ৬০০ মিটারের অধিক উচ্চতাবিশিষ্ট শিলাস্তরকে কী বলে?

ক. সমভূমি খ. মালভূমি

  গ. প্রণবভূমি ঘ. পর্বত

১১. কোনটি ইউরোপের পর্বতমালা?

ক. আল্পস খ. আন্দিজ 

গ. রকি ঘ. হিমালয়

১২. পৃথিবীর মৃদু সুউচ্চ ঢালবিশিষ্ট ভূভাগ কী নামে পরিচিত?

ক. ভূত্বক খ. মালভূমি 

গ. সমভূমি ঘ. পর্বত

১৩. জাপানের ফুজি কোন ধরনের পর্বত?

ক. চ্যুতি স্তূপ খ. আগ্নেয় 

গ. ভঙ্গিল ঘ. ল্যাকোলিথ

১৪. সিলিকেট–জাতীয় শিলা গঠিত হয় কোনটি দ্বারা?

ক. Si ও Mg খ. CO2 ও O2 

গ. Al ও Mg ঘ. O2 ও Si

সঠিক উত্তর

১. ক ২. খ ৩. খ ৪. ঘ ৫. খ ৬. খ ৭. গ ৮. খ ৯. ঘ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. খ ১৪. ঘ

*লেখক: মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা