এসএসসি ২০২৬, বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন (অধ্যায়–১)।। মানুষের দৈহিক ওজনের প্রায় ৭৫ শতাংশ পানি

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–১

১. নিচের  কোনটি অ্যাসকরবিক অ্যাসিড?

ক. ভিটামিন এ খ. ভিটামিন বি 

গ. ভিটামিন সি ঘ. ক্যারোটিন 

২. কিসের অভাবে বয়স্ক নারীদের অস্টিওম্যালেসিয়া রোগ হয়?

ক. ফসফরাস খ. ক্যালসিয়াম 

গ. জিঙ্ক ঘ. লৌহ

৩. মানবদেহের শরীরে শতকরা কত ভাগ পানি কমে গেলে সংজ্ঞা লোপ পায় বা জ্ঞান হারায়?

ক. ১০ ভাগ খ. ১৫ ভাগ  

গ. ২০ ভাগ ঘ. ২৫ ভাগ

৪. জীবদেহের জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে কোনটি?

ক. খাদ্য খ. পানি 

গ. বাতাস ঘ. আলো

৫. মানুষের দৈহিক ওজনের কত ভাগ পানি?

ক. ৬০–৭৫ ভাগ খ. ৭৫–৯৫ ভাগ

গ. ৮০–৯৫ ভাগ ঘ. ৮০–৯৫ ভাগ

৬. পরিপাক হওয়া খাদ৵ শোষিত হয়ে দেহ কোষের কোথায় সংযোজিত হয়?

ক. প্রোটোপ্লাজমে খ. সাইটোপ্লাজমে

গ. মাইটোকন্ড্রিয়ায় ঘ. নিউক্লিয়াসে 

আরও পড়ুন

৭. যে প্রক্রিয়ায় জটিল খাদ্যগুলো বিভিন্ন উৎসেচকের সাহায্যে সরল খাদ্যে পরিণত হয়, তাকে কী বলে?

ক. শোষণ খ. পরিপাক 

গ. আত্তীকরণ ঘ. শ্বসন

৮. গাজরে প্রধানত কোনটি পাওয়া যায়?

ক. সুক্রোজ খ. ক্যারোটিন 

গ. গ্লুকোজ ঘ. ফ্রুক্টোজ

৯. আঁশযুক্ত খাবার—

i. স্থূলতা হ্রাস করে ii. ক্ষুধার প্রবণতা হ্রাস করে

  iii. চর্বি জমার প্রবণতা হ্রাস করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি?

ক. ভিটামিন B কমপ্লেক্স খ. ভিটামিন A ও C 

গ. ভিটামিন D ও K  ঘ. ভিটামিন B কমপ্লেক্স ও K

১১. প্রাণী দেহের শুষ্ক ওজনের শতকরা কত ভাগ প্রোটিন?

ক. ৩০ ভাগ খ. ৪০ ভাগ

গ. ৫০ ভাগ ঘ. ৬০ ভাগ

১২. ভিটামিন A এর অভাবে কোন রোগ হয়?

ক. স্কার্ভি খ. মেনিনজাইটিস 

গ. রাতকানা ঘ. কোয়াশিওরকর

১৩. কোন ভিটামিন ধমনিতে চর্বি জমা রোধ করে?

ক. ভিটামিন A খ. ভিটামিন C 

গ. ভিটামিন D ঘ. ভিটামিন E

১৪. থায়ামিন (B1) এর অভাবে কোন রোগ হয়?

ক. বেরিবেরি খ. কোয়াশিওরকর  

গ. স্কার্ভি ঘ. রক্তশূন্যতা

১৫. কোন ভিটামিনের অভাবে প্লেগ রোগ হয়?

ক. নিয়াসিন (B5) খ. কোবালামিন (B12) 

গ. পিরিডিক্সিন (B6) ঘ. থায়ামিন

১৬. মুখে ও জিবে ঘা হয় কোনটির অভাবে?

ক. B2 খ. B5 

গ. B6 ঘ. B12

১৭. ফলের রস সংরক্ষণের জন্য উপযোগী কোনটি? 

ক. সোডিয়াম বেনজোয়েট খ. ইথানল

গ. টক্সিন ঘ. ফরমালিন

১৮. ভিটামিন Cএর অপর নাম কী?

ক. টারটারিক অ্যাসিড খ. হাইড্রোক্লোরিক অ্যাসিড 

গ. অ্যাসকরবিক অ্যাসিড ঘ. কার্বলিক অ্যাসিড

১৯. ভিটামিন B12 (কোবালামিন)–এর অভাবে কোন রোগ হয়?

ক. রক্তশূন্যতা খ. স্কার্ভি 

গ. বেরিবেরি ঘ. রিকেটস

২০. মানুষের শরীরে কত ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে?

ক. ১৫ খ. ২০ 

গ. ২৫ ঘ. ৩০

২১. রক্তশূন্যতা দেখা যায় কোন খনিজ উপাদানের অভাবে?

ক. Ca খ. Fe 

গ. P ঘ. Mg

২২. মানুষের শরীরের মোট ওজনের কত ভাগ ক্যালসিয়াম?

ক. ২ ভাগ খ. ৩ ভাগ

গ. ৪ ভাগ  ঘ. ৫ ভাগ

২৩. কোন খনিজ উপাদানের অভাবে রিকেটস রোগ হয়?

ক. Ca, P খ. Fe, mg 

গ. P, zn ঘ. Mg, zn

২৪. বয়স্ক নারীদের কোন খনিজ উপাদানের অভাবে অস্টিওম্যালেসিয়া রোগ হয়?

ক. Fe খ. Ca 

গ. P ঘ. Cu

সঠিক উত্তর

১. গ ২. খ ৩. ক ৪. ক ৫. ক ৬. ক ৭. খ ৮. গ ৯. ঘ ১০. ক ১১. গ ১২. গ ১৩. গ ১৪. ক ১৫. ক ১৬. ক ১৭. ক ১৮. গ ১৯. ক ২০. খ ২১. খ ২২. ক ২৩. ক ২৪. ক

মো. আবু সুফিয়ান, শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা