খাদ্য তৈরির কাজে অংশ নেয় সবুজ বৃতি

জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–১১

১. নালিকোষ বড় হয়ে কিসে উৎপন্ন হয়?

ক. পরাগ খ. পরাগনালি 

গ. পরাগরেণু ঘ. পরাগদণ্ড

২. জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে কী উৎপন্ন করে?

ক. দুটি পুংজনন কোষ 

খ. দুটি পরাগনালি

  গ. দুটি নালি কোষ ঘ. জনন কোষ

৩. গর্ভযন্ত্রের বিপরীত দিকের কোষ তিনটিকে কী কোষ বলে?

ক. মিয়োটিক খ. প্রতিপাদ

  গ. ডিম্বাণু ঘ. ডিপ্লয়েড

৪. পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু গর্ভপত্রের কোথায় পতিত হয়?

ক. গর্ভমুণ্ডে খ. পরাগধানীতে

গ. নিউক্লিয়াসে ঘ. ভ্রূণে 

৫. যৌন প্রজননের জন্য কিসের প্রয়োজন?

ক. নিষেক খ. মিলন 

গ. পরিবর্তন ঘ. হাইবারনেশন 

৬. নিম্নশ্রেণির প্রাণিতে কোন ধরনের প্রজনন ঘটে?

ক. যৌন খ. অযৌন 

গ. গ্যামেট ঘ. জাইগোট

৭. অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের ফলে—

  i. যৌনলক্ষণ প্রকাশে সহায়তা 

ii. যৌনাঙ্গ বৃদ্ধি 

iii. কাজ নিয়ন্ত্রণ করে 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii 

গ. ii ও iii 

ঘ. i, ii ও iii

আরও পড়ুন

৮. পিটুইটারি গ্রন্থির হরমোনের ফলে—

i. জননগ্রন্থির বৃদ্ধি 

ii. মাতৃদেহে স্তনগ্রন্থির বৃদ্ধি 

iii. দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. কোন ফুলে দ্বিগুচ্ছ পরাগদণ্ড থাকে?

ক. জবা খ. মটর 

গ. শিমুল ঘ. সূর্যমুখী

১০. সবুজ বৃতি কী কাজে অংশ নেয়?

ক. অক্সিজেন তৈরিতে 

খ. খাদ্য তৈরিতে 

গ. পোকামাকড় আকর্ষণ করতে 

ঘ. কার্বন ডাই–অক্সাইড গ্রহণে

১১. বায়ুপরাগী ফুল—

  i. আকারে বড় হয়

  ii. গর্ভমুণ্ডযুক্ত হয়

  iii. মধুগ্রন্থি অনুপস্থিত থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii 

ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

১. খ ২. ক ৩. খ ৪. ক ৫. ক ৬. খ ৭. ক ৮. ঘ ৯. গ ১০. খ ১১. গ


মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা