ভোকেশনালে পাসের হার কমেছে

কারিগরি শিক্ষা বোর্ডছবি: সংগৃহীত

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ভোকেশনাল পরীক্ষায় পাসের হার এক বছরের ব্যবধানে ১৫ শতাংশীয় পয়েন্টের বেশি কমেছে। এবার পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ২০ শতাংশে। গত বছর এ হার ছিল ৭৩ দশমিক ৬২ শতাংশ। আর ২০২৪ সালে পাসের হার ছিল ৮১ শতাংশের বেশি। অর্থাৎ দুই বছরের ব্যবধানে কারিগরি শিক্ষার এই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

আরও পড়ুন

আজ সোমবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। একই দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার ফলও প্রকাশ করা হয়।

এবার ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন। পাস করেছে ৭৪ হাজার ৪৭০ জন। পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে। ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৪৮ শতাংশ, আর ছাত্রদের ৫৫ দশমিক ১৯ শতাংশ।

আরও পড়ুন

ভোকেশনালে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন। এর মধ্যে ছাত্রী ২ হাজার ৪৭ জন এবং ছাত্র ১ হাজার ৯০৪ জন।

এবার ২ হাজার ৮৩৯টি প্রতিষ্ঠান থেকে ভোকেশনাল পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। এর মধ্যে ২৯টি প্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর কোনো ভোকেশনাল প্রতিষ্ঠান থেকে শূন্য পাসের ঘটনা ছিল না।

আরও পড়ুন