কারিগরিতে শিক্ষা ও শিল্প খাতের সংযোগে চীনের মডেল প্রতিষ্ঠিত করতে চায় সরকার, জানালেন শিক্ষামন্ত্রী
কারিগরিতে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজের’ (শিক্ষা ও শিল্প খাতের সংযোগ) ক্ষেত্রে চীনের মডেলকে প্রতিষ্ঠিত করতে চায় সরকার। আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ কথা বলেন।
সম্প্রতি শিক্ষামন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ খান তিন দিনের চীন সফর করেন। সেখানে তাঁরা কারিগরি শিক্ষা নিয়ে চীনের সঙ্গে সমঝোতা স্মরক সই করাসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। সে বিষয় জানাতেই আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন সফরের বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, বাংলাদেশ ও চীনের মানুষের মধ্যে যে সম্পর্ক আছে, তা কারিগরি শিক্ষার মাধ্যমে ভিন্নমাত্রা ও ভিন্নধারায় যেতে পারে। দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে অংশীদারত্ব, কর্মসংস্থান এবং পেশাগত দিক দিয়েও অবারিত সম্ভাবনা তৈরি হবে।